Sylhet Today 24 PRINT

আরিফুল হকের মুক্তির দাবিতে সিলেটে ছিন্নমূল হকার্স দলের বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৬

সিলেট মহানগর ছিন্নমূল হকার্স দলের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের (সাময়িক বরখাস্ত) মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ আগস্ট) নগরীর জিন্দাবাজার এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।

মহানগর ছিন্নমূল হকার্স দলের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সিলেটের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা মুলকভাবে একের পর এক মামলায় জড়িয়ে কারাগারের অন্ধকারে রাখা হয়েছে। আলোর দিশারী উন্নয়নের পথিকৃৎ সাবেক সফল অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের স্নেহধন্য আরিফুল হক চৌধুরীর অসাধারণ সকল উন্নয়ন ব্যতিক্রম ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বর্তমান সরকার একের পর এক মামলা দিয়ে যাচ্ছে।

বক্তারা সিলেটবাসীর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আরিফুল হক চৌধুরীকে অবিলম্বে নগরবাসীর কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

ছিন্নমূল হকার্স দলের সাধারণ সম্পাদক সাহেদ আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্যে রাখেন মহানগর ছিন্নমূল হকার্স দলের সভাপতি সাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজা, প্রচার সম্পাদক মহি মিয়া, আনোয়ার হোসেন, মো. মোক্তার হোসেন, বিলাল রহিম, খোকন, নুরু, সেলিম প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.