Sylhet Today 24 PRINT

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে শ্যালো ও বোমা মেশিন ধ্বংস

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মার্চ, ২০১৫

কিছুতেই থামছে না জাফলংয়ে যন্ত্রদানব খ্যাত অবৈধ বোমা মেশিনের ব্যবহার। সিলেটের গোয়াইনঘাট উপজেলার এই পর্যটন কেন্দ্রটিকে ধ্বংসস্তুপে পরিণত করা হয়েছে অপরিকল্পিত পাথর উত্তোলনের ফলে।
আজকেও  জাফলংয়ের পিয়াইন নদীতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি শ্যালো ও ৪টি বোমা মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাফলংয়ের নয়াবস্তি, কান্দিবস্তি, বল্লাঘাট ও মন্দিরের জুম এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বে দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসালাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান, তামাবিল সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার হাবিলদার নুরু মিয়া, সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার হাবিলদার ওসমান গণিসহ বিজিবির ১৫-২০ জন সদস্য।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.