Sylhet Today 24 PRINT

গোপনে মেয়েদের গোসলের ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৩ আগস্ট, ২০১৬

নগরীর মুন্সিপাড়ায় গোপনে মেয়েদের গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বুধবার বিকেল সাড়ে ৫টার সময় মুন্সিপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম শাহরিয়ার রিপন (৩১)। তিনি মুন্সিপাড়ার ৬৮/ই নং বাসার আবদুল মতিনের ছেলে।

র‌্যাব-৯ এর সহকারি পরিচালক এএসপি মোহাম্মদ জিয়াউল হক জানান, শাহরিয়ার রিপন দীর্ঘদিন ধরে মেয়েদের গোসলের ভিডিও গোপনে ধারণ করে আসছিল। পরে ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ভিকটিম ও তার পরিবারের কাছ থেকে অর্থ আদায় করতো।

তিনি জানান, মুন্সিপাড়া নিবাসী এক মেয়ের বাবার কাছ থেকে অভিযোগ পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে বিকৃত মানসিকতার ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সিলেট কোতোয়ালী থানার ওসি (তদন্ত) আজিম পাটোয়ারী  সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.