Sylhet Today 24 PRINT

শাবি ছাত্র জুয়েল হিযবুত তাহরির সদস্য, থানায় হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক |  ০৪ আগস্ট, ২০১৬

বুধবার সিলেট মহানগরী থেকে জঙ্গি সন্দেহে ৪ যুবককে আটক করলেও যাচাই বাছাই শেষে ৩ জনকে ছেড়ে দিয়েছে র‍্যাব। আর জুয়েল আহমেদ নামের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক রেখে বৃহস্পতিবার  থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, আটক শাবি ছাত্র জুয়েল আহমেদ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের সদস্য।

র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এএসপি জিয়াউল হক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জুয়েলের আটকের খবর নিশ্চিত করে বলেন, "তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে"।

জানা যায়, আটক জুয়েল শাবিপ্রবির ব্যবসা প্রসাসন বিভাগের ছাত্র।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.