ছাতক প্রতিনিধি | ০৪ আগস্ট, ২০১৬
ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু নোমান মোঃ মসরুর পরিচালনায় খুরমা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদ হাসান, ছাতক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সদস্য কৃপেষ চন্দ, স্থানীয় ইউপি সদস্য সমুজ মিয়া জায়েদ, সাংবাদিক মুজিবুর রহমানসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।