জগন্নাথপুর প্রতিনিধি | ০৪ আগস্ট, ২০১৬
জগন্নাথপুর পৌর শহরে স্থানীয় ভবের বাজার সংলগ্ন আলহাজ্ব শাহ আব্দুল আজিজ কিন্ডারগার্টেন স্কুল কর্তৃক আয়োজিত যুক্তরাজ্য লীডস্ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ্ ইয়াওর মিয়ার ব্যক্তিগত তহবিল থেকে শাহ্ আব্দুল আজিজ কিন্ডার গার্টেন স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
স্কুল ড্রেস বিতরন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,বিদ্যালয়ের ছাত্র নাদির আহমদ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
জানাযায়,শাহ আব্দুল আজিজ কিন্ডারগার্টেন স্কুলের চেয়ারম্যান আবুল মহসিন হিরা মিয়ার সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক জাকারিয়া আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য, রাখেন পি.জি.পি নিউজ২৪ ডটকমের সম্পাদক গোলাম সারোয়ার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ইউরোপ জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন।
তিনি তার বক্তব্যে বলেন, সুশিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারেনা।স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলার জন্য সকলের প্রতি উদার্ত্ব আহব্বান জানান। সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে শিক্ষা বিস্তারের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আলহাজ্ব শাহ্ আব্দুল আজিজ কিন্ডারগার্টেন স্কুলের আদর্শে মুগ্ধ হয়ে এক লক্ষ টাকা নগদ টাকা অনুদান করেন।অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, অত্র স্কুলের প্রতিষ্টাতা,জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার চেয়ারম্যান এবং পিজিপি নিউজ ২৪ ডটকমের সম্পাদক মন্ডলির সভাপতি আলহাজ্ব শাহ্ নুরুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি হাবিব ওমর কোরেশী, কবির উদ্দিন, পিজিপি নিউজ ২৪ ডটকম এর বার্তা সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, মিলিনিয়াম টিভির নিউজ কো অর্ডিনেটর মো: আজিজুর রহমান, পৌর এলাকার ১ নং ওর্য়াড কমিউনিটি পুলিশিং’এর সভাপতি আব্দুল ওয়াহাব, মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলাম, মাও: সিরাজ উদ্দিন নোমানি।সভায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, সাংবাদিক এমডি মুন্না, সমাজসেবক আকিক মিয়া, আব্দুল হাফিজ, জিলু মিয়া, ফিরোজ চৌধুরী, ইউনুছ মিয়া, মতছির আলী, মাও: নোমান, ছাত্রনেতা ফুজায়েল আহমদ সাজু, কাসেম, সংবাদকর্মী জাবির চৌধুরী, দুলন মিয়া, জুয়েল আহমদ মাহিন, স্কুলের শিক্ষিকা মনিরা বেগম, হাবিবা বেগম, ফেরদৌসী, ইমা, সালমা, শাপলা প্রমুখ।
সভা শেষে বিদ্যালয়ের ট্রাস্টিদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস প্রদান করা হয়।