Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার উপদেষ্টা হলেন ইলিয়াস পত্নী লুনা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন কমিটিতে ঠাঁই পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি 'নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির নতুন কমিটির বিভিন্ন পর্যায়ে নেতাদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময়, বিএনপির ১৯ সদস্যের স্থায়ী কমিটি, ৭৩ জনের উপদেষ্টা কমিটি এবং ৩৫ জন ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেন তিনি। নতুন কমিটিতে ঠাঁই হওয়াদের মধ্যে খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদে ঠাঁই পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি 'নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.