Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা

শ্রীমঙ্গল সংবাদদাতা |  ২৬ মার্চ, ২০১৫

প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাতে সারাদেশের মত জেগে উঠেছিল শ্রীমঙ্গল। তাই প্রথম প্রহরে ফুল দিয়ে বীর শহীদদের স্মরণ করেছে শ্রীমঙ্গলবাসী।

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শ্রীমঙ্গলের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের প্রাক্তন চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ।

পরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার শহীদ মোহাম্মদ ছাইদুল হক, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল পৌর মেয়র, শ্রীমঙ্গল থানা পুলিশ, শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, পৌর যুবলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতি, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ, শ্রীমঙ্গল ঔষধ ব্যবসায়ী সমিতি সহ আরো অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.