Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৭ আগস্ট, ২০১৬

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মহিলা সংস্থার আয়োজনে রোববার (৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান জমিলা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

অপরদিকে দুপুরে সরকারি বৃন্দাবন কলেজে জঙ্গি বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে বৃন্দাবন কলেজ ছাড়াও জেলা সদরে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.