গোয়াইনঘাট প্রতিনিধি | ০৭ আগস্ট, ২০১৬
সিলেটের গোয়াইনঘাটে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন।
উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান এর সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা জীবন কৃষ্ণ রায় এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, বীর মুক্তিযোদ্ধা ও পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, উপজেলা প্রকৌশলী এ এইচ এম কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা লুৎফুল হক, ইউপি সদস্য আবুল খায়ের, ছাত্রলীগ নেতা ইনসাদ হোসেন, রাজীব, মাহফুজুর রহমান প্রমুখ।