বড়লেখা প্রতিনিধি | ০৭ আগস্ট, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখায় সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়নের সমাজসেবী সংগঠন জাগরণ সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে রোববার (০৭ আগস্ট) কাঁঠালতলী বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নিজ নিজ ব্যানারে কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়, বাজার ব্যবসায়ী সমিতি, হলিচাইল্ড একাডেমী, দারুল ফুরকান মাদ্রাসাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সংগঠনের সভাপতি শাহরিয়ার জামান খালেদের সভাপতিত্বে ও সম্পাদক সাহেদুল ইসলাম এবং আমজাদ হোসন পাপলু’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ’লীগ নেতা মহিউদ্দিন গোলজার, ইউপি সদস্য আলতাফ হোসেন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সমাজসেবক আশরাফ হোসেন, আব্দুল জব্বার, আব্দুল মতিন, আব্দুল জলিল প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য কাজল আহমদ, আব্দুল মুকিত ফাহিম, আব্দুল হামিদ, আখতার হোসেন, সাইদুল ইসলাম, রাব্বি, সমছ, মিলাদ, শিমুল, ফরহাদ, ফাহিম, জাহিদ, খালেদ, শামীম প্রমুখ।