Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে পকেটমার সন্দেহে ৪ যুবক আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে পকেটমার সন্দেহে ৪ যুবককে আটক করে করেছে পুলিশ। রবিবার গভির রাতে রেল স্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার কামরানপুর গ্রামের তপু মিয়ার ছেলে শিপন (২২), শ্রীমঙ্গল উপজেলার পুরপাশা গ্রামের ইমান আলীর ছেলে রাসেল (২০), আগারপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে জুয়েল (২০) ও খাসগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে আল আমিন (১৭)।

শায়েস্তাগঞ্জ পৌর কাউন্সিলর মো. মাখন মিয়া জানান, রাতে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার জন্য তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই আব্দুর রউফ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.