বড়লেখা প্রতিনিধি | ০৮ আগস্ট, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ আগস্ট) বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও এনজিও সংস্থা সূচনার কর্মীদের অংশগ্রহণে র্যালী বের হয়।
র্যালী পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনাতয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আহমদ হোসেনের “শিশুকে মায়ের দুধ খাওয়ানো, টেকসই উন্নয়নের চাবিকাঠি”-প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডাঃ আজরিন চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শক রজত কান্তি গুপ্ত, এনজিও সংস্থা সূচনার আসলাম সানি, পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাস, স্বাস্থ্য সহকারী আলম হোসেন, বিকাশ দাস, রিনা রানী দে, গীতা দাস প্রমুখ।