বানিয়াচং প্রতিনিধি | ০৮ আগস্ট, ২০১৬
বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মাননীয় জেলা প্রশাসক সাবিনা আলমের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা হলরুমে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা প্রশাসকের হলরুম থেকে একযোগে হবিগঞ্জ জেলার আটটি উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, খতিব, মন্দিরের পুরোহিত, শিক্ষক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের লোকদের সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সাথে কথা বলেন।
ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ কুমার সিংহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরীসহ ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
জেলা প্রশাসক সাবিনা আলম ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ নিজ জায়গা থেকে সবাইকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করার অনুরোধ জানান।