জগন্নাথপুর প্রতিনিধি | ০৮ আগস্ট, ২০১৬
জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেতৃত্ব প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান। এসময় তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা আদায় করেন।
জানা যায়, সোমবার (৮ আগস্ট) দুপুরে জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
অভিযানকালে জগন্নাথপুর বাজারে অবৈধ ভাবে গড়ে উঠা ফুটপাতের প্রায় ১৫ থেকে ২০টি ব্যবসায়ী স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ভোক্তা অধিকার আইনে হাবিব ভেরাইটিজ ষ্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।