Sylhet Today 24 PRINT

সিলেটে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ০৯ আগস্ট, ২০১৬

সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে গ্রেফতার করেছে শাহপরাণ থানা পুলিশ।

মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে সিলেট শাহপরান থানাধীন ইসলামপুরস্থ প্যারাগন টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, কামরুল ইসলাম কয়েকটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.