Sylhet Today 24 PRINT

লামাবাজার পুলিশ ফাঁড়ির পাশেই দিনে দুপুরে নাট্যকর্মী শান্তর বাসায় চুরি

নিজস্ব প্রতিবেদক |  ০৯ আগস্ট, ২০১৬

সিলেট নগরীর লামাবাজার পুলিশ ফাঁড়ির পাশেই নাট্যকর্মী সুপ্রিয় দেব শান্তর বাসায় চুরির ঘটনা ঘটেছে।


মঙ্গলবার ( ৯ আগস্ট) শান্ত ও তার স্ত্রী কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে গেলে দুপুর বেলা খালি বাসায় টিনের চাল ফাঁক দিয়ে চোর ঢুকে স্বর্ণালংকার ও নগর অর্থ চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে সুপ্রিয় দেব শান্ত সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার স্ত্রী সকালেই কাজে বের হয়ে যান, আমি সকাল ১১টায় বের হই। দুপুর সাড়ে ১২টায় স্ত্রী বাসায় ঢুকে দেখেন দরজা খোলা এবং জিনিসপত্র এলোমেলো ভাবে পড়ে আছে। পরে দেখতে পাই আলমারিতে থাকা ৪ ভরি স্বর্ণ ও নগর ১০ হাজার টাকা খোয়া গেছে।"

সিলেট কোতোয়ালী থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

খবর পেয়ে লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ সময় চুরি হওয়া বাসার ছবি তুলতে গেলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকের প্রতিবেদকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.