Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক  |  ০৯ আগস্ট, ২০১৬

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা

মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে প্রতিবাদি মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য প্রদান করেন, উত্তর কুশিয়ারা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ফজলুর রহমান, সিরাজুল ইসলাম চেরাগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদ আলী, সিনিয়র শিক্ষক সাজুল ইসলাম বাবর, সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মো: সামসুদ্দিন ও নিজাম উদ্দিন প্রমুখ।

তাছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষার্থী জঙ্গিবাদ, সন্ত্রাস ও মানবতাবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহন করে। এসময়ে বক্তারা বলেন, জঙ্গিরা মানবতার শত্রু। এদের প্রতিরোধে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। একই সাথে অভিভাবকদেরকে নিজেদের সন্তানকে স্নেহ ভালোবাসা দিয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ রাখতে হবে। সন্তানদের প্রতি বিশেষ নজর রাখতে হবে যাতে কোন ভ্রান্ত মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে তারা বিপথগামী না হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.