Sylhet Today 24 PRINT

লামাকাজিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৯ আগস্ট, ২০১৬

বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সফিউল ইসলাম বারিক (৪৫) নামক ওই ব্যক্তি লামাকাজি ইউনিয়নের মোল্লারগাঁওয়ের সামছুন নুরের ছেলে। মঙ্গলবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, সিলেট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সফিউল । একই দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-থ-১৪৭৪) সফিউলের  মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই দুর্ঘটনার বিষয়টি সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.