Sylhet Today 24 PRINT

বাল্য বিয়ের দায়ে কুলাউড়ায় বাবা’র কারাদণ্ড, বরের জরিমানা

কুলাউড়া প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০১৬

মৌলভীবাজারের কুলাউড়ায় অপ্রাপ্ত বয়সের মেয়েকে বিয়ে দেয়ার প্রস্তুতি নেয়ায় মুনিম মিয়া (৪৫) নামের কনের বাবাকে কারাদণ্ড প্রদান ও বর জালাল মিয়া (২৯) কে নগদ ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। করা হয়েছে। জালাল পৃথিমপাশা সম্মান গ্রামের মৃত নজির আমিনের ছেলে। মঙ্গলবার (০৯ আগস্ট) ভ্রাম্যমাণ আদালত বরকে জরিমানা ও কনের পিতাকে কারাদণ্ডাদেশ দেন।

জানা যায়, উপজেলার হাজিপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মুমিন মিয়া তাঁর ১৭ বছর ৭ মাস বয়সের স্কুল ছাত্রী মেয়েকে (০৮ আগস্ট) সোমবার বিবাহের প্রস্তুতি নেন। বিষয়টির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের নেতৃত্বে পুলিশের একটি দল মুমিন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কনের পিতা মুমিন মিয়া পালিয়ে যায়।

পরদিন মঙ্গলবার কুলাউড়া থানা পুলিশ মুমিন মিয়াকে আটক করে উপজেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে আসে। দুপুর আড়াইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিবাহ প্রতিরোধ আইনে কনের পিতা মুমিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এবং বরকে ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন ও কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম।

কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.