নিউজ ডেস্ক | ২৬ মার্চ, ২০১৫
মহান স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সিলেট জেলার সদস্য সচিব ও সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রশিদুল ইসলাম রাশেদের নেতৃত্বে ২৬ মার্চ সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা তুহিন আহমদ, মহানগর শাখার যুগ্ম আহবায়ক পিংকু ধর, রাহাত তপাদার, ১৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ হিমেল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নয়ন মনি পাল প্রমূখ।