Sylhet Today 24 PRINT

স্বাধীনতা দিবসে সিলেটে বাইসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মার্চ, ২০১৫

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটের সাইক্লিষ্ট গ্রুপগুলোর সমন্বয়ে আয়োজন করা হয়ে বর্ণাঢ্য বাইসাইকেল শোভাযাত্রা । সিলেটের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ৫০০ সাইক্লিষ্ট এই শোভাযাত্রায় অংশ নেন ।

শোভাযাত্রাটি নগরীর চৌহাট্টাস্থ শামসুদ্দিন হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কীনব্রীজে গিয়ে শেষ হয়।

প্রতিটি সাইকেলের সামনে এবং সাইক্লিষ্টরা গায়ে লাল সবুজের পতাকা জড়িয়ে ব্যতিক্রমী এই শোভাযাত্রায় অংশ নেন। তরুণ প্রজন্মের এই শোভাযাত্রা দেশের প্রতি ভালোবাসা বাড়ানোর উদ্যোগ হিসেবে দেখছেন অংশগ্রহণকারীরাসহ অনেকেই।

শোভাযাত্রায় অংশ নেয়া সাইক্লিষ্ট কাজী অহিদ সিলেটটুডে২৪ডটকমকে জানান- সিলেটের সম্মিলিত সাইক্লিষ্টদের 'ক্রিটিক্যাল মাস' নামে একটি সংগঠন রয়েছে, মূলত এই সংগঠন থেকেই স্বাধীনতা দিবসের এই আয়োজন করা হয়েছে । 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.