Sylhet Today 24 PRINT

সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ আগস্ট, ২০১৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মালবাহি একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে।

রেল সূত্রে জানা যায়, সকাল ১১টা ৩০ মিনিটে শায়েস্তাগঞ্জ লেভেল ক্রসিং এলাকায় সিলটমুখী যাত্রীবাহি একটি ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।  

শায়েস্তাগঞ্জ রেলজংশন মাস্টার মোফাজ্জাল হক বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। বগি উদ্ধার করে দ্রুতই লাইন চালু হবে।

তবে দুপুর ১টায় ঘটনাস্থলের গিয়ে দেখা যায় আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.