Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের দুই ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

বিশ্বনাথ প্রতিনিধি |  ১১ আগস্ট, ২০১৬

সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন ও দৌলতপুর ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাশহুদুল কবীর পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ দুই ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেন।

বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস আলীর সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আমির আলী, বিশ্বনাথ থানার এস.আই হাবিবুর রহমান, বিশ্বনাথ দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চাঁনপুর জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাজী সোনাফর আলী ও স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য ইরন মিয়া ও আকবর আলী মিলন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.