Sylhet Today 24 PRINT

বড়লেখায় আল-ইসলাহর জঙ্গিবাদ বিরোধী মিছিল ও আলোচনা সভা

বড়লেখা প্রতিনিধি |  ১১ আগস্ট, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ্ বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও ‘শান্তি সম্প্রীতির ধর্ম ইসলাম বনাম জঙ্গিবাদ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।

আঞ্জুমানে আল-ইসলাহ্ পৌর শাখার সভাপতি মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আব্দুল মুমিতের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী (রহ:) শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা হাফিজ মুছলিম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-ইসলাহর সহসভাপতি মাওলানা আব্দুর রহমান, কাজী মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কেএম ছালেহ আহমদ কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, উপজেলা তালামীযের সভাপতি জয়নুল ইসলাম, সেক্রেটারি মিছবাহ উদ্দিন, সাবেক বড়লেখা ডিগ্রি কলেজ সভাপতি রুহুল আমীন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.