Sylhet Today 24 PRINT

যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রবের মাতা করিবুন নেছা’র ইন্তেকাল

বড়লেখা প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০১৬

দৈনিক যুগান্তর ও জালালাবাদের বড়লেখা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুর রবের মা করিবুন নেছা (৭২) মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার পশ্চিম দক্ষিণভাগস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ মাগরিব জানাজার নামাজ শেষে মরহুমার লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সাংবাদিক লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, কাজী রমিজ উদ্দিন, রুয়েল কামাল, জালাল আহমদ, তপন কুমার দাস, সুলতান আহমদ খলিল, আদিব মজিদ ও এ,জে লাভলু প্রমুখ গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়া দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলাম, দৈনিক জনকণ্ঠ ও সাপ্তাহিক সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্চয় দেব নাথ, সাপ্তাহিক সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন প্রমুখ শোক প্রকাশ করেছেন।

বিভিন্ন মহলের শোক প্রকাশ:
সাংবাদিক আব্দুর রবের মায়ের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, সাবেক এমপি সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু, রেহানা বেগম হাছনা, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ খান, কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীফুল হক সাজু, উপজেলা আন্জুমানে আল-ইসলাহ্র সাধারণ সম্পাদক কেএম ছালেহ আহমদ কবীর, বড়লেখা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন, নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোশারফ হোসেন সবুজ, সহকারি শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.