Sylhet Today 24 PRINT

হাতকড়াসহ আসামী পালিয়ে যাওযার অভিযোগ,পুলিশের অস্বীকার

কমলগঞ্জ সংবাদদাতা |  ২৬ মার্চ, ২০১৫

কমলগঞ্জে ওয়ারিন্টভূক্ত এক আসামী পুলিশ গ্রেফতার করার পর হাতকড়াসহ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে হাতকড়া ছাড়াই ওই আসামী পালিয়ে গেছে বলে পুলিশ দাবি করছে। গত বুধবার রাত সাড়ে ১০ টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মাঝেরগাও এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান, কমলগঞ্জ থানার এসআই মো. লিটনসহ কয়েকজন পুলিশ সদস্য মাঝেরগাও গ্রাম থেকে হেলাল মিয়া ও শাহজাহান নামে ওয়ারিন্টভুক্ত দুই আসামীকে আটক করে। এ সময়ে আসামী হেলাল মিয়াকে হাতকড়া পরানোর পর শাহজাহান মিয়াকে হাতকড়া পরাতে চাইলে ঘুষি মেরে দুইজনই পালিয়ে যায়।

শাহজাহান হাতকড়া ছাড়া পালিয়ে গেলেও হেলাল মিয়া হাতকড়া নিয়ে পালিয়ে গেছে। মাধবপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আহাদ মিয়া বলেন, তিনি এভাবে বিষয়টি লোকমুখে শুনেছেন।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার এসআই মো. লিটনের কাছে সত্যতা জানতে চাইলে তিনি বলেন, ওয়ারেন্টভূক্ত আসামী শাহজাহানকে ধরার আগেই পালিয়ে গেছে। তাকে আটক করা সম্ভব হয়নি। হাতকড়া নিয়ে কোন আসামী পালিয়ে যায়নি।

তবে কমলগঞ্জ থানার ওসি মো. এনামুল হকের বক্তব্য জানতে চেয়ে মোবাইলে কয়েক দফা ফোন করেও তিনি মোবাইল রিসিভ করেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.