বিশ্বনাথ প্রতিনিধি | ১৩ আগস্ট, ২০১৬
সিলেট সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে বাস ও লেগুনা ক্যারি ক্যাবের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম সাদিক আহমেদ (২৪)। তার বাড়ি ছাতকে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানা যায়, শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সিলেটমুখী বাসের থেকে বিপরীত দিকে যাওয়া মালবাহি লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটলে লেগুনায় থাকা সাদিকের মৃত্যু হয়। এরপর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে রেখেছি।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, "খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে"।