Sylhet Today 24 PRINT

স্বাধীনতা দিবসে ওরাও স্বাধীন

পশুপাখির স্বাধীনতার কথাও চিন্তা করা প্রয়োজন... সমাজ কল্যান মন্ত্রী

শ্রীমঙ্গল সংবাদদাতা |  ২৬ মার্চ, ২০১৫

৪৪ বছর ধরে আমরা মানুষের স্বাধীনতার কথা চিন্তা করে আসছি কিন্তু পশু পাখির স্বাধীনতার কথা চিন্তা করছিনা। তাই বনের গাছপালা উজার রোধ করে পশুপাখি সংরক্ষনে বন বিভাগের কর্মকর্তা ও প্রকৃতি প্রেমিদের বিবেক জাগ্রত করতে হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া বনে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী অবমুক্ত করার সময় এ কথা বলেন  সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি।

এ সময় তিনি সিলেট বিভাগের বন্যপ্রাণীর বৃহত আশ্রয়স্থল এই লাউয়াছড়া বনের ভিতর থেকে যেন আরো কোন বৃক্ষ পাচার না হয় এবং প্রাণী গুলো যেন নিরবচ্ছিন্ন চলাচল করতে পারে সেদিকে বনবিভাগকে সজাগ থাকারও আহব্বান জানান।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন এর উদ্যোগে এ অবমুক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বন প্রাণী বিভাগের বন সংরক্ষক ড. তপন কুমার দে, বিভাগীয় বন কর্মকর্তা মৌলভীবাজার মো. তৌফিকুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা হবিগঞ্জ মো. সাঈদ আলী, সহকারী বন সংরক্ষক মো. সারওয়ার, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক, আওয়ামীলীগ নেতা সৈয়দ নওসর আলী খোকন,  আবু শহীদ আব্দুল্লাহ ও আফজল হক প্রমূখ।

অবমুক্ত অনুষ্ঠানে সিতেশ রঞ্জন দেব জানান, বিভিন্ন সময়ে আহত অবস্থায় উদ্ধারকৃত বন্যপ্রাণী ও পশুপাখি সেবাশ্রমে সেবা-শুশ্রুষা এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাদের আবাস্থলে অবমুক্ত করেন। এরই ধারাবহিকতা মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার ৭টি প্রাণীকে ফিরিয়ে দেন তাদের আপন আলয়। অবমুক্তকৃত বন্যপ্রাণীর মধ্যে ছিল ২ টি অজগর সাপ, ১ টি মেছো বাঘ, ১ টি গন্ধগোকুল, ১ টি বাদামী বানর, ১ টি বন্য শুকর, ১ টি বন্য বিড়াল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.