Sylhet Today 24 PRINT

টানা ১৭ বার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ মাধবপুর থানার এস আই মমিনুল

মাধবপুর প্রতিনিধি |  ১৩ আগস্ট, ২০১৬

সিলেট রেঞ্জে টানা ১৭তম বারের মতো শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের পদক পেলেন হবিগঞ্জের মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম।

শনিবার (১৩ আগস্ট) সকালে সিলেট ডিআইজি সম্মেলন কক্ষে সিলেটের ডিআইজি মিজানুর রহমান (পিপিএম) কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এসআই মমিনুলের হাতে ১৭ তম বারের মত পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

মাধবপুর থানায় যোগদানের পর থেকে অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার, মামলার রহস্য উন্মোচন, পেশাগত কাজে বিশেষ দক্ষতা ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি এ পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ডারসহ হবিগঞ্জ পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র ও সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের পুলিশ সুপারগন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.