Sylhet Today 24 PRINT

সিলিং ফ্যানের আঘাতে শ্রীমঙ্গলে গুরুতর আহত স্কুল ছাত্র

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৪ আগস্ট, ২০১৬

রবিবার (১৪ আগস্ট) বিদ্যালয় চলাকালীন সিলিং ফ্যানের আঘাতে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলার মহাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত সাঁওতাল (১৪)। তার পিতার নাম লক্ষন সাঁওতাল ।

প্রত্যক্ষদর্শী শিক্ষক মো. সরওয়ার হোসেন জানান , টিফিন পিরিয়ডের সময় সপ্তম শ্রেণীর ছাত্ররা শ্রেণীকক্ষ থেকে তাড়াহুড়া করে বের হতে চেষ্টা করে । কে কার আগে বের হবে এই নিয়ে হুড়াহুড়ি করে কেউ বেঞ্চের উপর আবার কেউবা ডেস্কের উপর দিয়ে বের হতে যেয়ে মাথার উপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের আঘাতে গুরুতর আহত হয় সপ্তম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত সাঁওতাল । এসময় ঘুরতে থাকা সিলিং ফ্যানের একটি পাখা তার কপালে সজোরে আঘাত করে। সাথে সাথে সে মাটিতে পরে যায়।

তখন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক মিলে তাকে নিয়ে আসে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে তার চিকিৎসা করা হয়। তার কপালে দুইটি আঘাতে মোট ৯ টি সেলাই লাগে ।

কর্তব্যরত ডাক্তার জানান, তার আঘাত গুরুতর কিন্তু সে আঘাত আশংকাজনক নয়। নিয়মিত ঔষধ খেলে আগামী এক সপ্তাহের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তবে চোখের আধা ইঞ্চি উপরে আঘাত পাওয়ায় সে চোখে মারাত্মক আঘাত পাওয়ার হাত থেকে বেঁচে গেছে। আরেকটু নিচে হলে সে তার একটি চোখ হারিয়ে ফেলতে পারতো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.