সিলেটটুডে ডেস্ক | ১৪ আগস্ট, ২০১৬
রোববার (১৪ আগস্ট) তারাপুর মৌজার বাসা-বাড়িতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার আহ্বানে ৭নং ওয়ার্ডবাসী সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করে।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আফতাব হোসেন খান বলেন, কথিত দানবীর নামক প্রতারক দানব রাগীব আলীর যত সম্পদ আছে তা জব্দ করে তারাপুরবাসীর সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। এক প্রতারক কথিত দানবীর রাগীব আলীর প্রতারণার স্বীকার হয়ে তারাপুর মৌজার ৭নং ওয়ার্ডের বাসিন্দা আজ অসহায় হয়ে পড়েছে। মানুষের সারাজীবনের কষ্টার্জিত রক্ত ও ঘাম ঝরিয়ে তিলে তিলে যে স্বপ্নের ঠিকানা ও মাথা গোজাবার ঠাঁই করেছিল। আজ কথিত দানবীর নামক এক দানব রাগীব আলীর প্রতারণায় পড়ে মানুষকে পথে বসতে হচ্ছে। রাগীব আলীর দানবীয় প্রতারণার ফাঁদে পড়ে নগরীর ৭নং ওয়ার্ডের তারাপুর মৌজার হাজারো পরিবারের অস্তিত্ব আজ চরম হুমকির সম্মুখীন।
তিনি মহামান্য সুপ্রীম কোর্টের রায়কে শ্রদ্ধা জানিয়ে দ্রুততর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা কামনা করেন এবং ৭নং ওয়ার্ডের তারাপুর মৌজাবাসীর ক্ষতিপূরণ দাবি করে দলমত নির্বিশেষে এই অসহায় মানুষদের পাশে সিলেটের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
৭নং ওয়ার্ডের জালালাবাদ পুলিশীং কমিটির সেক্রেটারি আলহাজ্ব জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে ও রোটারিয়ান সৈয়দ বাহারুল ইসলাম রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন, এডভোকেট সিরাজ উদ্দিন, পশ্চিম পীর মহল্লা বাজার কমিটির সভাপতি এম এ কামাল, প্রিন্সিপাল পীর আব্দুল জব্বার, বঙ্গবন্ধু পরিষদ কুয়েত শাখার প্রেসিডেন্ট শাহাব উদ্দিন, উইমেন্স রাইটস মানবাধিকার সভানেত্রী নাহিদা আক্তার, বিশিষ্ট মুরব্বি আব্দুল জব্বার, জহির রায়হান, মাহবুব আলম, মফিজ মিয়া, মানিক মিয়া, আব্দুল মান্নান, মাহফুজুল হক বেলাল, শিমূল আহমদ মনা, আব্দুল জলিল, রউফ মিয়া, মঞ্জুর আহমদ, শফিক আহমদ, ফারহান মিয়া, খোকন আহমদ, জুনায়েদ আহমদ, নুরুল ইসলাম, মনির হোসেন মনির, জসিম উদ্দিন, কমর উদ্দিন, মোবারক মিয়া, শফিকুল ইসলাম রাসেল, মিজানুল হক, মুর্শেদ আলম বাবর, হাজী মাসুক মিয়া, আবুল কালাম, আব্দুর রহিম তালুকদার, মাস্টার আব্দুস শহীদ, পীর আব্দুল জব্বার, হাজী মো. জিলু মিয়া, হাসিম আহমদ, এনামূল হক তিনু, সৌরভ সোহেল, আব্দুল মালেক, জুবেল আহমদ, শাহ নুর আলম, সায়মন আহমদ, মো. রুমেল খান, আব্বাস উদ্দিন, ময়নুল হক, আব্দুল জব্বার, বাহা মিয়া, মিলন আহমদ, ছতই মিয়া, মো. মঈন উদ্দিন, জমির উদ্দিন, আব্দুল্লাহ মিয়া, খলিলুর রহমান, হেলাল উদ্দিন, আতাউর রহমান, ফাহিম আজাদ সুমন, মো. জাবেদ মিয়া, হিসমত আলী, নাজিম আহমদ, নিগার সুলতানা, শাহানা সুলতানা, মনির মিয়া, মো. আবুল, হাবিবুর রহমান, শাহজাহান প্রমুখ।