Sylhet Today 24 PRINT

জোর করে ইসলাম কায়েম করা যায় না: এমএ মান্নান

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০১৬

বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জোর করে ইসলাম কায়েম করা যায়না। ইসলামে বলা আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা। যাহারা ধর্ম নিয়ে বা কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করে তারাই সকল আগে ধ্বংস হয়ে যায়।

 ইসলাম ধর্মের নামে যারা ব্যবসায় করে তাদের উদ্দেশ্যে মান্নান এমপি বলেন, ধর্মের নামে আওয়ামীলীগ ব্যবসায় করে না। যারা করে তাদেরকে বাংলার জনগণ  বুঝে গেছে এসব থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

রবিবার বিকেলে উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের ঐহারদাশ ও সাধুসাধক গ্রামের প্রায় শতাধিক পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্বোধন ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ এখন সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একদল বাংলাদেশের অগ্রযাত্রাকে থামাতে চায়

তবে এসব পরিস্থিতিতেও  বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  সকল অপচেষ্টাকে মোকাবেলা করে যাচ্ছে। এসময় তিনি তাঁর  সংসদীয় এলাকার সকল পাড়া-মহল্লাকে আগামী বছরের মধ্যে বিদ্যুতের আওতায়  আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


 ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব  উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজ্বি আব্দুল তাহিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ্ওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওমীলীগের সভাপতি ও উপজেলা পরিষদেরচেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,পল্লী বিদ্যুতের সুনামগঞ্জ শাখার ভারপ্রাপ্ত ম্যানেজার আরশাফুল আলম খাঁন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহব্বায়ক কয়ছর রশীদ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল,ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত,হাবিব জুয়েল প্রমূখ।

এর আগে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্সের উদ্ধোধন করেন এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুম বিল্লাহ,সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আব্দুল হাকিম,জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মুরসালিন, জগন্নাথপুর পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হকসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.