Sylhet Today 24 PRINT

ওসমানী বিমানবন্দর এলাকা থেকে চার্জশিটভুক্ত আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৬

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থানাধীন এলাকা থেকে গণধর্ষন, অস্ত্র, সরকারী কর্মকর্তা লাঞ্ছনার মামলা সহ বেশ কয়েকটি মামলার এক আসামামীকে আটক করেছে বিমানবন্দর থানাপুলিশ।

গ্রেফতারকৃত ব্যাক্তির নাম হেলাল আহমদ। তিনি বিমানবন্দর থানাধীন মংলিপার এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে।

সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররাফ হোসেন।

তিনি আরো বলেন হেলাল চার্জশিট ভুক্তআসামি বিধায় তাকে এয়ারপোর্ট থানা পুলিশ আগে থেকেই খুঁজছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.