Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে বিভিন্ন মামলায় ৫ জন আটক

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০১৬

বিয়ানীবাজারে পৃথক অভিযান সাজাপ্রাপ্ত দুই আসামীসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে পরিচালিত এসব অভিযানে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের আব্দুর রহিমের পুত্র কয়েছ আহমদ (৪১) ও পৌরশহরের নয়াগ্রামের আব্দুর রউফের পুত্র জামিল হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়।

আটককৃতদের মধ্যে কয়েছ আদালত কর্তৃক ঘোষিত ৬ মাসের ও জামিল ৩ মাসের দণ্ডপ্রাপ্ত আসামী।

একই দিনে গ্রেফতারী পরোয়ানার আরো ৩ আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলো- আশিকুল হক (১৯), জামিল হোসেন (৩৫) ও মিনু মিয়া (২৮)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.