Sylhet Today 24 PRINT

তাহিরপুরে পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০১৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আশরাফ উদ্দিন (৫৮) নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লামাকাটা গ্রামের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আশরাফ উদ্দিন লামাকাটা গ্রামের বাসিন্দা। এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছিলেন তিনি।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.