Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ের হাওরে শখের ছবিয়ালের ৩য় জন্মদিন পালন

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০১৬

চারদিকে পানি। নৌকায় গান, নাচসহ যে যার যার মত করে আনন্দ করছেন। ছবিয়ালদের গন্তব্য বিতঙ্গল আখড়া। পথিমধ্যে হাওরের মধ্যখানে কাটা হয় শখের ছবিয়ালের ৩য় জন্মদিনের কেক।

রবিবার (১৪ আগস্ট) ‘এ জার্নি টু দি হাওড়’ স্লোগান নিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে শখের ছবিয়ালের ৩য় জন্মদিন পালনের ১ম ধাপ এভাবেই শুরু হয়। এরপর বিভিন্ন প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, ফটো আড্ডাসহ অনেকগুলো ধাপে শখের ছবিয়ালের জন্মদিনের উৎসব পালন করা হয়।

ফটো আড্ডাতে বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও শখের ছবিয়ালের উপদেষ্টা কুদরতি খোদা লিটু ছবি এবং ক্যামেরার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

যাত্রা শুরুর পর থেকেই শুরু হয়ে যায় ফটোগ্রাফারদের ক্লিকবাজী। শখের ছবিয়ালের এ হাওর যাত্রায় প্রায় ৬৫ জন ফটোগ্রাফার ও ফটো প্রেমিক অংশগ্রহন করেন। এ ৬৫ জনের মধ্যে তরুন ফটোগ্রাফারদের সংখ্যাই ছিল বেশি।

এই ইভেন্টে অংশগ্রহন করেন ঢাকা থেকে আগত বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও শখের ছবিয়ালের এডভাইজার কুদরতি খোদা লিটু, বিশিষ্ট স্ট্রিট ফটোগ্রাফার শামিম সাদাত, বিশিষ্ট ফটোগ্রাফার তানবির রোহান, শামছুল হক সুজা, জহিরুল ইসলাম, মতিউর রহমান সাগর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.