উত্তম কাব্য | ১৬ আগস্ট, ২০১৬
গত ৭ জুন মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন দক্ষিণ সুরমা মহালক্ষী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাস ও তার স্বামী স্কর্লাসহোম সিলেটের কর্মকর্তা অরিজিৎ রায়। কিন্তু বেঁচে যায় তাদের একমাত্র মেয়ে স্নেহা।
এর প্রায় আড়াই মাস পর তাকে গত শনিবার দক্ষিণ সুরমা উপজেলার প্রায় প্রতিটি স্কুলের শিক্ষকমন্ডলীরা মিলে তার হাতে ৭২ হাজার টাকার একটি চেক তুলে দেন। চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন সিলেট- ৩ আসনের মাননীয় সাংসদমাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় উপ পরিচালক (প্রাথমিক শিক্ষা) তাহমিনা খানম, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ , জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্নেহার মামা ধ্রুব গৌতম, মহলক্ষী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামসুননাহার পারুল,আনন্দ প্রোফাইটারের মালিক মোঃ শাহীন রানা প্রমুখ।
সাংসদ কয়েস এ সময় স্নেহার পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য একই অনুষ্ঠানে দক্ষিণ সুরমার উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে শিক্ষা অনুদান হিসেবে ৮টি লেপটপ, ১৩টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন সাংসদ কয়েস।