Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে ১০ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মার্চ, ২০১৫

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী কালাইরাগ কলাবাড়ি এলাকা থেকে বিজিবি-৫ ব্যাটালিয়নের হাবিলদার হুমায়ন কবির এর নেতৃত্বে এসব উদ্ধার কর‍া হয়।

অভিযানে মালিকবিহীন ৬শ’৪৯ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ, ৩৬ বোতল বিয়ার ও ১শ’১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক চোরাচালনের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমানিক ১০ লাখ ২৯ হাজার ৭শ’ টাকা হবে বলে জানান হুমায়ুন কবির।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.