নিজস্ব প্রতিবেদক | ১৭ আগস্ট, ২০১৬
হবিগঞ্জের সদর উপজেলার বৈদ্যের বাজারে বিভিন্ন এলাকা থেকে এসে সন্দেহজনকভাবে ঘোরাফেরার করা ৯ মাদ্রাসা ও কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ আগস্ট) বিকেলে হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আবু জাহির ওই এলাকায় একটি মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করতে গেলে ওই নয় জনের গতিবিধি দেখে সন্দেহ দেখে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ হেডকোয়ার্টার) সুদীপ্ত রায় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে আটকের খবর নিশ্চিত করে বলেন, "এরা জঙ্গি কিনা যাচাই বাছাই চলছে, সদর থানার ওসি জিজ্ঞাসাবাদ করছেন।"
তিনি বলেন, আমি যতটুকু জানতে পারছি মিশন-২৪ নামক একটা ইলেকট্রনিক কোম্পানির এমএলএম কোম্পানির হয়ে এরা কাজ করার জন্য বিভিন্ন এলাকা থেকে এসে জড়ো হয়েছে। তারা এ কোম্পানির বাতি, টিভি, ফ্রিজসহ ইলেকট্রনিক্স সরঞ্জাম সাপ্লাই কাজ করে বলে জানিয়েছে।"
তিনি আরো জানান, এদের তথ্য যাচাই বাছাইয় করে অভিভাবকদের সাথে যোগাযোগ করা হবে।