বড়লেখ প্রতিনিধি | ২৭ মার্চ, ২০১৫
মৌলভীবাজারের বড়লেখায় প্রধান অতিথি হিসেবে স্বাধীনতা দিবস উপলক্ষে “কন্ঠে সোনার স্বাধীনতা” সংকলনের মোড়ক উন্মোচন করেছেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি।
বৃহস্পতিবার আবু আহমদ হামিদুর রহমান শিপলু কর্তৃক সম্পাদিত ও যোজনস্ বড়লেখা কর্তৃক প্রকাশিত “কন্ঠে সোনার স্বাধীনতা”র মোড়ক উন্মোচন অনুষ্ঠান নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, কাউন্সিলর তাজ উদ্দিন, অধ্যক্ষ হারুন-উর-রশীদ, মো: জহির উদ্দিন, যোজনস্ পরিবারের সদস্য রেহান পারভেজ রিপন, রায়হান রিফাত, জুনেদ আহমদ, সাজিয়া আক্তার, রুবাইয়াত হোসেন জেসিন, ছাদিয়া আক্তার চৌধুরী, কলি দাস, তাছমিনা আক্তার রূপা, আরিফা রহমান, লতিফা কাশেস জুসি প্রমূখ।