Sylhet Today 24 PRINT

দরিদ্রতা হার মানাতে পারেনি শ্রীমঙ্গলের মুছা মিয়াকে

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল |  ১৯ আগস্ট, ২০১৬

দরিদ্রতাকে জয় করে এবারের এইচএসসি পরীক্ষায় ৩.১৬ পেয়ে উত্তীর্ণ হয়েছে মো: মুছা মিয়া। তার বাড়ী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বরকোটা গ্রাম। তার বাবা একজন দিন মজুর। পরিবারের ৪ ভাই বোনের মধ্যে মুছা ৩য়। ছোট বেলা থেকেই মুছার পড়ালেখার প্রতি আগ্রহ। তাই শত বাধা বিপত্তি স্বত্বেও মুছা তার পড়ালেখা চালিয়ে যেত।

তার সাথে কথা বলে জানা যায় পরিবারে সব সময় অভাব অনটন লেগে থাকতো কিন্তু সে চাইত সব সময় পড়ালেখার মধ্যে থাকতে। তাই সে তার দ্ররিদ বাবাকে দিন মজুরের কাজে সহযোগিতা করতো এবং তার পড়ালেখাও চালিয়ে যেত সে।

তার অদম্য ইচ্ছা আজ তাকে এই সাফল্য এনে দিয়েছে। সে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে সে এ কৃতিত্ব অর্জন করে।

মো: মুছা মিয়া কাজ নেয় শ্রীমঙ্গলে কলেজ রোডসস্থ রেবতি চা স্টলের কর্মচারী হিসাবে। বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর দোকানে এক কাষ্টমারের নিকট থেকে মোবাইল চেয়ে নিয়ে ক্ষুধে বার্তার মাধ্যমে এ ফলাফল জেনে নেয়। ফলাফল পেয়ে সে মহা খুশি।

মুছা স্বপ্ন কি জানতে চাইলে, তার সাদামাঠা উত্তর ছিল যোগ্যতার ভিত্তিতে কাজ হাসিল করা। মুছার ফলাফলে দোকান মালিক রেবতি দেবনাথও মহা খুশি। তাকে পড়ানোর জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন বলে তিনি জানান। মুছা উচ্চ শিক্ষার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.