Sylhet Today 24 PRINT

আফসানার খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০১৬

ছাত্র ইউনিয়ন কর্মী ও কলেজ ছাত্রী আফসানা ফেরদৌসের খুনিদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলার সময় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজু।

সাধারণ সম্পাদক অরিজিৎ দেবরায় সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম আহবায়ক জাবেদ ভূঁইয়া,ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সহ সভাপতি প্রশান্ত দেব, সাংস্কৃতিক কর্মী ডোরা প্রেন্টিস, সুবিনয় রায় শুভ, মনশ্রী দেব জুঁই প্রমুখ।

এ সময়  বক্তারা কলেজ ছাত্রী আফসানর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.