Sylhet Today 24 PRINT

বেতন-ভাতা পরিশোধের দাবিতে হবিগঞ্জের ২৩ বাগানে সোমবার কর্মবিরতির ডাক

হবিগঞ্জ প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০১৬

বেতন-ভাতা পরিশোধের দাবিতে হবিগঞ্জের লস্করপুর ভ্যালির ২৩টি চা বাগানে সোমবার (২২ আগস্ট) একযোগে দুই ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে চা শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।

শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার জানান,  সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে। পরে লস্করপুর ভ্যালি এবং সিলেট, জুড়ী, লংলা, মনু-ধলই, বালিশিরা ও চট্টগ্রাম ভ্যালিতে চা শ্রমিকরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)  কাছে স্মারকলিপি জমা দেবে।

শ্রমিকরা জানায়, চুক্তি অনুযায়ী চা বাগারে অস্থায়ী শ্রমিকদের মজুরি স্থায়ী শ্রমিকদের সমান মজুরি দেওয়া হচ্ছে না। এছাড়া বিগত ৪ মাস ধরে বেতন আর রেশন বন্ধ রয়েছে মাধবপুর উপজেলার বৈকুণ্ঠী চা বাগানের ৪১৫ জন শ্রমিকের। ১৮ হাজার চা শ্রমিকের ২০১৫-২০১৬ সালের বেতন-বোনাসের ৭৬৩ টাকা করে পরিশোধ করেননি ফিনলে কর্তৃপক্ষ।

এসব নানা কারণে তারা সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন চা শ্রমিকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.