Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, আহত ২

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০১৬

শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামে ধানের ক্ষেত নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে ক্ষেতের মালিক হেলাল মিয়া ও তার ছোট ভাই গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় আশিদ্রোন নোয়াবাড়িতে এ ঘটনাটি ঘটে। আশিদ্রোন গ্রামের মরহুম আমিন উল্লার পুত্র হেলাল মিয়া (৩৫) ও তার ছোট ভাই শামছুল ইসলাম (২২) আহত হয়েছেন।

আহতরা প্রথমে শ্রীমঙ্গল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হেলাল মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুরুতর আহত হেলাল মিয়া মৌলভীবাজার সদর হাসপাতালে ইউনিট-২ এ চিকিৎসাধীন রয়েছেন।

হেলাল মিয়াকে প্রতিপক্ষরা দেশিয় অস্ত্র দা, কাচি, কাচের বর্গা দিয়ে তার মাথা, চোখ ও বুকে প্রচুর জখম করে। এ ঘটনায় শামছুল ইসলাম বাদী হয়ে মৃত ওস্তার মিয়ার পুত্র সালাম মিয়া (৩৫), রমজান মিয়া (৪০), মৃত সমছু মিয়ার পুত্র ফরিদ মিয়া (৪০), শফিক মিয়ার পুত্র হেলাল মিয়া (২২), ওস্তার মিয়ার পুত্র চান মিয়া (৪৫)কে আসামী করে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার এসআই রাব্বি জানান, এ ঘটনায় পুলিশ সালাম মিয়া (৩৫) ও ফরিদ মিয়াকে শ্রীমঙ্গলের কালিঘাট রোড থেকে আটক করেছে।

প্রত্যক্ষ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সালাম মিয়া তাদের পালিত হাঁস দিয়ে নোয়াবাড়ীস্থ ময়না মিয়ার বাড়ীর পার্শ্বে ধানী জমির রোপনকৃত ধানের ক্ষতি সাধন করে করছিল। প্রতিদিনের ন্যায় আজ সকাল সাড়ে ১০টায় সালাম মিয়া পুনরায় তাঁর পালিত হাঁস ছেড়ে ধানী জমির ক্ষতি সাধন করিলে হেলাল মিয়া তাতে বাঁধা প্রধান করেন।

এ সময় রমজান মিয়া উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে তাদের উপর, দা, কাচি, কাঠের রোলসহ লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.