Sylhet Today 24 PRINT

সমালোচনার মুখে বড়লেখার শাহবাজপুর স্কুল এন্ড কলেজের অনুষ্ঠান স্থগিত

বড়লেখা প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর স্কুল এন্ড কলেজে শোকের মাসে জমকালো অনুষ্ঠান নিয়ে নানামুখী আলোচনা সমালোচনার পর অবশেষে এটি স্থগিত করে পরে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, উত্তপ্ত পরিস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বৈঠক করে অনুষ্ঠান স্থগিতের বিষয়ে একাত্মতা পোষণ করে । পরে সংগঠনটির পক্ষে আওয়ামী লীগের সভাপতি কলেজ কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন । বৈঠকে অনুষ্ঠানটি স্থগিতের সিদ্ধান্ত হয় ।

শাহবাজপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত অনুষ্ঠান স্থগিতের সত্যতা নিশ্চিত করে জানান, আগামীকাল (২১ আগস্ট) প্রতিষ্ঠান ছুটি দেওয়া হয়েছে ।

প্রসঙ্গত,  জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদার বরণের মাস ও ২১ আগস্ট আওয়ামীলীগের সমাবেশে বোমা হামলার এক যুগ পূর্তির দিনে নবীনবরণের জমকালো আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়দের সমালোচনার পর শনিবার (২০ আগস্ট) এক জরুরী বৈঠকে অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বলেন, শোকের মাস ও ২১ আগস্টে অনুষ্ঠানটি স্থগিতের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে বৈঠক করা হয়। বৈঠকে আগামীকালের অনুষ্ঠানটির তারিখ পরিবর্তন করে স্থগিতের সিদ্ধান্ত হয় ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.