ডেস্ক রিপোর্ট | ২৮ মার্চ, ২০১৫
সিলেট নগরীর টিলাগড়-আম্বরখান রোডে অভিযান চালিয়ে ৪জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে শাহপরান থানাধীন বালুচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের বাসিন্দা আব্দুস ছাত্তারের ছেলে মো. ফুয়াদ আল আমিন(১৯), গোপালগঞ্জ উপজেলার তুরুকভাগ মাঝপাড়া গ্রামের বাসিন্দা হাজী রমিজ উদ্দিনের ছেলে মো. জিহাদ হোসেন (১৯), শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার এলাকার শেখ কাউছার মিয়ার ছেলে মো. শেখ আরাফাত হোসেন (২১) ও নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মুশা গ্রামের মো. আবেদ আলীর ছেলে মো. আল আমিন (৩৫)। তার সবাই শাহাপরান থানার বিভিন্ন এলাকায় বসবাত করত।
গ্রেফতারকৃত আসামীদের এসএমপি‘র শাহপরান থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব-৯।