Sylhet Today 24 PRINT

‘নিজেদের গা বাঁচাতে জঙ্গিরাও কৌশলে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করছে’

ছাতক প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০১৬

ছাতক প্রেসক্লাবের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচী শনিবার (২০ আগস্ট) সকালে প্রেসক্লাব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচী চলাকালে প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, সদস্য সুদাম চন্দ্র দেব, আ.লীগ নেতা ডা. রেদওয়ানুল হক আরজু, ছাতক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, ছাত্রদল নেতা এমরান আহমদ প্রমুখ।

মানববন্ধনে হাফিজ মা. গৌছ উদ্দিন, নুরুল ইসলাম, আমিরুল ইসলাম, রহিম আলী, কামাল হোসেন, সাইফুল ইসলাম, শাহীন মিয়া, ওয়াহিদুল হক, শফিক মিয়া, আবুল হোসেন মনাই, লিপন মিয়া, আমিরুল ইসলাম, ফটো সাংবাদিক আমির আলী, মাহবুব আলম সেলিমসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নিজেদের গা বাঁচাতে জঙ্গিরাও এসব জঙ্গি বিরোধী মানববন্ধন ও সভা-সমাবেশ কৌশলে পালন করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে ঘাপটি মেরে থাকা এসব জঙ্গি ও তাদের অর্থ যোগানদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় নিতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বক্তারা সকলের প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.