Sylhet Today 24 PRINT

মাধবপুরে টিপু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ টিপু হত্যার প্রধান আসামী কুখ্যাত ডাকাত জাবেদকে পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (২০ আগস্ট) ভোর রাতে থানার এস আই মমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মনতলা রেল ষ্টেশন থেকে তাকে গ্রেফতার করেন। ধৃত ডাকাত উপজেলার দেউগাও গ্রামের মহিউদ্দিনের ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন জানান, ডাকাত জাবেদ মনতলা স্টেশন মাস্টার মহিউদ্দিনের ছেলে টিপু হত্যার প্রধান আসামী।

এছাড়া মাধবপুর থানা সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ এক ডজনের মত মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.