Sylhet Today 24 PRINT

রাস্তা সংস্কারের দাবিতে ৭২ ঘন্টার অবরোধ চলছে

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মার্চ, ২০১৫

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তা সংস্কারের দাবিতে এবং আঞ্চলিক মহাসড়ক বাস্তবায়নের দাবিতে শনিবার সকাল ৬টা থেকে ৭২ ঘন্টার অবরোধ শুরু করেছে কোম্পানীগঞ্জ ছাত্র ঐক্যজোট।

ছাত্র ঐক্যজোটের আহ্বায়ক আমিনুল ইসলাম হামিম জানান, অবরোধের সমর্থনে সকাল থেকে কোম্পানীগঞ্জ উপজেলা সদর এবং পাড়–য়া সাকেরা পয়েন্টে পিকেটিং করছে অবরোধকারীরা। এ কারণে সড়কে কোন ধরণের যানবাহন চলছে না। পাশাপাশি নৌপথেও যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ক্রাশার মিলও।

প্রসঙ্গত, সড়ক সংস্কারের দাবিতে গত বৃহস্পতিবার ৭২ ঘন্টার অবরোধের ডাক দেয় ছাত্র ঐক্যজোট।  অবরোধ সফলের লক্ষ্যে গত দুদিন ধরে এলাকায় মাইকিং করা হয় বলে সংশ্লিষ্টরা জানান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.